Posts

Showing posts with the label Andaman visit

আন্দামান ভ্রমণ পর্ব-২

Image
.          রামধনু ও মেঘবালিকা পর্ব ২ ঝরঝর ধারে বারিবর্ষণ হল এক পসলা। তারপর সূর্য মেঘকে ফাঁকি দিয়ে আড়ালে থেকেও উঁকি মারল। অমনি সুযোগ পেয়েই রামধনু ভেসে উঠল সেই জলভরা মেঘের প্রান্তে। এ মাথা থেকে ও মাথা। তবে তা সব সময় হবে না যখন ওর ইচ্ছা হবে তখনই। বিজ্ঞরা বলবেন, তা কেন? সেরকম পরিবেশ তৈরি হলে তবেই না ওর সময় হবে। সে যাই হোক না কেন, মাটির পৃথিবী থেকে রামধনু দেখা এক, আর যদি ওটি হয় মাটির পৃথিবী থেকে ছাড়িয়ে অন্য কোনও এক জায়গা থেকে, তবে কেমন হবে তা? নিচে পুঞ্জপুঞ্জ তুলোট মেঘ। এক সারি, দুই সারি, সারি সারি না বলে বরং বলা ভালো এক ধাপ দু'ধাপ তার ওপর আরও ধাপ, স্তরের উপর আরও স্তর। সেই প্যাঁজা তুলোর মতো নরম মেঘের উপর আলো পড়ে কোথাও সেটি সোনারঙের, কোথাও ছায়াছায়া, কেউ পেয়েছে এক ছটাক তো পাশেরটি পেয়েছে পো খানেক। এ এমন সাদা যা বর্ণনা করা সাধ্যাতীত। এর পরেই ধুলোট মেঘ। চলছে তো চলছেই। আমিও মেঘের সাথে চলেছি। মেঘ স্থির, আমি চলমান। তুলোট মেঘের শেষ হয় তো ধুলোট মেঘের শুরু। তারপর কাজল কালো মেঘ।  তারপর …….তারপর দেখা যায় না সে বারিবর্ষণ, বোঝা যায়। ওই মেঘ জলে ভরা। নিচে তা পড়...

আন্দামান ভ্রমন

Image
                   আন্দামান ভ্রমণ               রামধনু ও মেঘ বালিকা রামধনু না রংধনু ওই বিতর্কে যাওয়ার কোনও প্রয়োজনই মনে করি না। আজন্ম  দেখে এসেছি, জেনে এসেছি, বলে এসেছি যেমন, তেমন রামধনুই থাক। অবাক বিস্মিত ও আনন্দিত হয়ে, আনন্দের আতিশয্যে স্থান-কাল-পাত্র ভুলে ছোটবেলাকার মতো আনন্দে চিৎকার করে উঠেছি, রামধনু এখানে? আমার কাছে এ যে অকল্পনীয়, অজানা বিষয়। কত বিষয়ে কত ঘটনাই তো জানা হয়নি, দেখা হয়নি, এ যাবৎ, তেমনিই এটিও। তাই হোক। বিতর্কে প্রবেশ না করলেও ওটি তো রংধনুও বটে। বড়দের মুখের কথায় জেনেছি, না খেলার সঙ্গী সাথীদের সাহচর্যে তা এখন মনে করে, বলতে পারব না, তবে ওকে রামধনুই জেনে এসেছি। জেনে এসেছি, বর্ষার আকাশে রামধনু দেখা যায়, তবে তা সব সময় নয়, যখন ওর ওঠার সময় হয়, যখন ওর ইচ্ছা হয় ছোটদের, ছোটদের মনওয়ালা বড়দের খুশি করার, তখনই ও ওঠে। ধনুকের মতো আকৃতি বলেই ও রামধনু, তবে তা ছিলাহীন। ছিলা নেই বলেই ও বালিহত্যাও করেনি, শম্বুক হত্যাও করেনি। এর বিপরীতে ধনুকের ছিলা ছিল বলেই বিভীষণ তার নিজের ...